সারা বাংলা খুলনা ঝিনাইদহ
শৈলকুপায় গাঁজাসহ যুবক গ্রেফতার: মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বললেন ওসি
২৬ বাংলা টিভি 21-Jun-2026 19
শৈলকুপায় গাঁজাসহ যুবক গ্রেফতার: মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বললেন ওসি
নিজস্ব প্রতিবেদক, শৈলকুপা (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ কবির শেখ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা যায়, শৈলকুপা থানার ১০ নম্বর বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ বারইহুদা গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাসের বসত বাড়িতে অভিযান চালান। সেখান থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ কবির শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবির শেখ বারইহুদা গ্রামের মৃত আব্দুল্লাহ শেখের ছেলে (পালিত পিতা- ইব্রাহিম শেখ)।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান,"মাদকের বিষয়ে কোনো আপস নেই। এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নির্মূল করতে পুলিশের এই অভিযান চলমান থাকবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক চক্রের মূল উৎপাটন করাই আমাদের লক্ষ্য।"
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
news@26banglatv.com