Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

২৬ বাংলা টিভি   20-Jun-2026   9

Photo

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু


নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খানম নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত আয়েশা খানম একই ইউনিয়নের আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আয়েশা বাবা-মায়ের সঙ্গে পাশের চর আড়িয়ারা গ্রামে নানা মবজেল শেখের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
​বেশ কিছু সময় পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​বেড়াতে এসে চোখের পলকে একমাত্র সন্তানকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছেন মা-বাবা। এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।#


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত