সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার
২৬ বাংলা টিভি 19-Jun-2026 25
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি -
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ উদ্ধার হয়েছে| আজ সকাল ৯ টার দিকে উপজেলার পাইকপাড়া বটতলা নামক স্থান থেকে ওই ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা একটি ভ্যান গাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে| সে সময় কর্তব্যরত চিকিৎসক পরিচয়হীন ওই ব্যক্তিকে মৃত ঘোষনা করেন |
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে যাচ্ছি| ঘটনা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো |
news@26banglatv.com