Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের আর্জেন্টিনা এক খুদে ভক্তের একি কাণ্ড??

২৬ বাংলা টিভি   19-Jun-2026   18

Photo

ঝিনাইদহের আর্জেন্টিনা এক খুদে ভক্তের একি কাণ্ড??


ঝিনাইদহ প্রতিনিধি :

আজ আমরা, আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ, এমন একটি ঘটনার সাক্ষী হলাম যা সত্যি হৃদয় ছুঁয়ে চাওয়ার মত। 

ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি উত্তরপাড়ার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবীর একজন নিবেদিতপ্রাণ আর্জেন্টিনা সমর্থক। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সে নিজের প্রিয় দলের একটি পতাকা কিনতে পারেনি। তাই ভালোবাসার টানে প্লাস্টিকের কাগজ দিয়ে নিজ হাতে একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করে বাড়ির পাশে টাঙিয়ে রেখেছিল।

ঘটনাটি আমাদের নজরে এলে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের পক্ষ থেকে আবীরের বাড়িতে উপস্থিত হই। তার জন্য নিয়ে যাই একটি নতুন আর্জেন্টিনা পতাকা, একটি জার্সি এবং একটি ফুটবল।

হঠাৎ করেই প্রিয় দলের এতগুলো উপহার পেয়ে আবীর আবেগাপ্লুত হয়ে পড়ে। তার চোখের অশ্রু যেন ভালোবাসা, বিস্ময় আর আনন্দের এক অপূর্ব প্রকাশ ছিল। মুহূর্তেই সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

আবীর আমাদের জানায়, তার স্বপ্ন একজন বড় ফুটবলার হওয়া। শুভকামনা আবীর। তোমার স্বপ্ন একদিন সত্যি হোক, আর তোমার সাফল্যে উজ্জ্বল হোক 


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত