সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কেনার টাকা নেই, পলিথিন সেলাই করে আর্জেন্টিনার পতাকা ওড়ালো শিশু আবির!
২৬ বাংলা টিভি 19-Jun-2026 21
কেনার টাকা নেই, পলিথিন সেলাই করে আর্জেন্টিনার পতাকা ওড়ালো শিশু আবির!
ঝিনাইদহ প্রতিনিধি :
আর্জেন্টিনা ও লিওনেল মেসির অন্ধ ভক্ত আবির। বিশ্বকাপ উন্মাদনায় যখন তার বন্ধুরা প্রিয় দলের জার্সি আর পতাকা কিনে আনন্দ করছিল, তখন দিনমজুর বাবার সন্তান আবিরের ঘরে ছিল কেবলই অভাবের ছায়া। গ্রিল কারখানায় কাজ করা বাবার পক্ষে ছেলের এই শখ পূরণ করা সম্ভব ছিল না। কিন্তু আবিরের ভেতরের ফুটবল আবেগ কি আর তাতে দমে যায়?
টাকা নেই তো কী হয়েছে? জেদ আর ভালোবাসার জোরে ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে আনা নীল-সাদা পলিথিন সুতা দিয়ে সেলাই করে সে নিজেই বানিয়ে ফেলে আর্জেন্টিনার পতাকা! সেই পলিথিনের তৈরি পতাকাই বাঁশের কঞ্চিতে বেঁধে ঘরের উঠোনে উড়িয়ে দেয় আবির।
"আব্বুকে বলেছিলাম মেসির ১০ নম্বর জার্সি আর একটা পতাকা কিনে দিতে। কিন্তু টাকা নেই বলে আব্বু দিতে পারেনি..."
ছোট্ট আবিরের এই আকুতি আর পলিথিনের পতাকার ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন তা চোখে পড়ে 'আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ'-এর সদস্যদের। আবিরের এই নিঃশর্ত ভালোবাসা দেখে তারা আর স্থির থাকতে পারেননি। গত বুধবার বিকেলে তারা সরাসরি পৌঁছে যান ভুটিয়ারগাতী গ্রামে আবিরের বাড়িতে।
তারা যখন আবিরের পলিথিনের পতাকাটি নামিয়ে তার হাতে একটি আসল ঝকঝকে পতাকা, ফুটবল আর মেসির ১০ নম্বর জার্সি তুলে দেন, তখন আর নিজের আবেগ ধরে রাখতে পারেনি ছোট্ট আবির। উপহারগুলো বুকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদেই ফেলে সে। উপস্থিত সবার চোখই তখন অশ্রুসিক্ত। ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের আলিউল ইসলামের ছেলে এবং উজির আলী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
বাবার আকুতি: "সংসারের খরচ মেটাতেই হিমশিম খাই, ছেলের আবদার মেটাবো কীভাবে? উপহার পেয়ে ছেলেটা সারারাত জার্সি পরে, ফুটবল বিছানায় নিয়ে ঘুমিয়েছে। ওর খুশিতে আমরাও খুশি।"
আবিরের প্রত্যয়: নতুন জার্সি-পতাকা পেয়ে কান্নাজড়িত কণ্ঠে আবির বলে, "আমি খুব খুশি। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে ইনশাআল্লাহ। মেসিই কাপ পাবে।"
মোবাইল ফোন আর ডিজিটাল গেমসের এই যুগে ফুটবল ও মাঠের প্রতি আবিরের এই অকৃত্রিম টান সত্যি আমাদের মুগ্ধ করে, চোখে জল এনে দেয়। ভালোবাসার চেয়ে বড় কোনো অভাব যে হতে পারে না, আবিরের হাসিমুখ আজ সেটাই মনে করিয়ে দিচ্ছ
news@26banglatv.com