সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 18-Jun-2026 20
মহেশপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
১৮ ই জুন সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে জাতীয় ফল মেলা ২০২৬- অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি সচেতনতা এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষি ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক - এই প্রত্যাশায় সফলভাবে অনুষ্ঠিত হলো ২০২৬ ফল মেলা।
উক্ত ফল মেলা অনুষ্ঠানে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া মহরশপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বাহারুল ইসলাম প্রমুখ।
news@26banglatv.com