Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা ফল মেলা শুরু

২৬ বাংলা টিভি   18-Jun-2026   25

Photo

নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা ফল মেলা শুরু


নড়াইল প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে নড়াইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি ও জেলা ফল মেলা’। ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।
আজ ১৮ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান এবং নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) টি. এম. রাহসিন কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামান।
তিন দিনব্যাপী এই মেলায় জলবায়ু সহনশীল আধুনিক কৃষি প্রযুক্তি, সৌরচালিত সেচ ব্যবস্থা ও আধুনিক চাষাবাদ পদ্ধতিসহ বিভিন্ন প্রযুক্তির স্টল প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, স্থানীয় কৃষকদের আধুনিক, লাভজনক ও টেকসই কৃষির সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। মেলাটি আগামী ২০ জুন পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলার সকল কৃষক ও দর্শনার্থীদের মেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত