Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবিতে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন!

২৬ বাংলা টিভি   16-Jun-2026   29

Photo

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবিতে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন!


ঝিনাইদহ প্রতিনিধি : 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন দুই সন্তানের জননী জান্নাতুল মাওয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আসমত বিশ্বাসের ছেলে প্লাবন বিশ্বাসের সঙ্গে জান্নাতুল মাওয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করে।

আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসার পর জান্নাতুল মাওয়া গভীর রাতে প্লাবন বিশ্বাসের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। তিনি দাবি করেন, প্রায় ৯ মাস ধরে প্লাবনের সঙ্গে তার সম্পর্ক ছিল। এ ঘটনার জেরে তার স্বামী শাহিদুল ইসলাম তাকে তালাক দিয়েছেন। ফলে এখন তিনি প্লাবনের সঙ্গে বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি চান।

জান্নাতুল মাওয়া বলেন, “প্লাবনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই আমার সংসার ভেঙে গেছে। এখন আমি চাই প্লাবন আমাকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দিক।”

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন।

এ বিষয়ে প্লাবন বিশ্বাস বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত