Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের সাংবাদিক আসিফ কজলের পিতার ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত

২৬ বাংলা টিভি   15-Jun-2026   20

Photo

ঝিনাইদহের সাংবাদিক আসিফ কজলের পিতার ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:

ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক ও চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির (সুগার মিল) সাবেক কর্মকর্তা মরহুম আইয়ূব হোসেন বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০১১ সালের ১৫ জুন তিনি ইন্তেকাল করেন।

সোমবার (১৫ জুন) মরহুমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বংকিরা গ্রামে মরহুমের কবরস্থানে পরিবারের সদস্যরা মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন। পরে বংকিরা গ্রামের বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, মরহুম আইয়ূব হোসেন বিশ্বাস কর্মজীবনে দর্শনা সুগার মিলে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকার একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পরিবার তাঁর সকল আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙক্ষীদের কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছেন।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত