Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মাগুরা

আড়পাড়া মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন,, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল

২৬ বাংলা টিভি   19-Oct-2025   62

Photo

আড়পাড়া মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন,, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল


শালিখা মাগুরা সংবাদদাতাঃ 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও পর্যবেক্ষণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল  । তিনি

রবিবার সকাল ১১টায় আড়পাড়া মডেল বিদ্যালয়টি পরিদর্শনে এসে বলেন, দেশের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এখানে ফুলের মত শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়ম মেনে চলা এবং সার্বিক পরিবেশ এক কথায় অসাধারণ। তিনি আরও বলেন, এটি একটি প্রকৃত মডেল স্কুলের উদাহরণ। ফুলের মত শিশুরা সকলেই যে ড্রেস পরেছে তা সত্যিই অসাধারণ৷ এছাড়াও তাদের ডিসপ্লে ও গান শুনে আমি অবিভিত হয়েছি৷ এক কথায় এতো সুন্দর বিদ্যালয়ের কার্যক্রম যে আমি খুবই খুশি হয়েছি৷ বিদ্যালয়টি পরিদর্শন করে আমি নিজেকে ধন্য মনে করছি৷ তিনি বলেন বিদ্যালয়টির শিক্ষার্থীদের শিক্ষার  মানও অনেক ভালো বলে আমার কাছে মনে হয়েছে৷ আমি আশা করি বিদ্যালয়টির শিক্ষা ও অন্যান্য কার্যক্রম দেখে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা নিবেন৷ এরপর অতিরিক্ত কমিশনার দেবপ্রসাদ পাল আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল পরিদর্শন করেন৷ 

বিদ্যালয় দুটি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, সহকারি কমিশনার ভূমি মোঃ সাব্বির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, সহকারি শিক্ষা অফিসার ফারহানুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, প্রধান শিক্ষক মোঃ আলী আহসান,দীপংকর বিশ্বাস, মামুন মুন্সি,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ 

বিদ্যালয় দুটি পরিদর্শনের সময় অতিরিক্ত কমিশনার দেবপ্রসাদ পাল শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে তাদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং পৃথক পৃথক ভাবে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত