Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সাধুহাটিতে রাহেলা জেনারেল হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান: পরিচালক কারাদণ্ড, জরিমানা

২৬ বাংলা টিভি   15-Jun-2026   26

Photo

সাধুহাটিতে রাহেলা জেনারেল হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান: পরিচালক কারাদণ্ড, জরিমানা


ভুয়া চিকিৎসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে বিএমডিসি আইনে অ্যাকশন; জনস্বার্থে অভিযান সচল রাখার ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি বাজারের ‘রাহেলা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এ অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, অপারেশন থিয়েটারে (ওটি) মেয়াদোত্তীর্ণ জীবননাশক ওষুধ রাখা এবং ভুয়া চিকিৎসার মাধ্যমে রোগীদের জীবন ঝুঁকিতে ফেলার অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে অনাদায়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন হাসপাতালটিতে চরম অব্যবস্থাপনা ও লাইসেন্সবিহীন কার্যক্রমের সত্যতা মেলে। বিশেষ করে অপারেশন থিয়েটারে অত্যন্ত সংবেদনশীল চিকিৎসা সামগ্রীর মাঝে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ভুয়া চিকিৎসার অকাট্য প্রমাণ পান আদালত। এই অপরাধে বাংলাদেশ চিকিৎসা ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২২(২) এবং ২৯ ধারা মোতাবেক তাৎক্ষণিকভাবে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে উক্ত সাজা ও জরিমানা ঘোষণা করা হয়।

অভিযানে চিকিৎসা সংক্রান্ত কারিগরি মূল্যায়নে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মাঠ পর্যায়ে স্যানিটেশন ও খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ বুলবুল আহাম্মেদ। এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহ থানা পুলিশ এবং র‍্যাবের (RAB) সদস্যরা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সাধারণ মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা ও প্রতারণা বরদাশত করা হবে না। ভুয়া চিকিৎসক এবং অনুমোদনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জনস্বার্থে এই ধরনের কঠোর ও শাস্তিমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত