Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

নাঈমসহ সকল ক্রিকেটারের পাশে আমরা সবসময় আছি: তামিম ইকবাল

২৬ বাংলা টিভি   13-Jun-2026   23

Photo

নাঈমসহ সকল ক্রিকেটারের পাশে আমরা সবসময় আছি: তামিম ইকবাল


স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশের মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। 

শনিবার (১৩ জুন) দুপুরে ফেসবুক পোষ্টে এই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি বিসিবির পক্ষ থেকে সব ধরনের আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।     

বায়ান্ন টিভির পাঠকদের জন্য তামিম ইকবাল এর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।     

বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।

উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শেষে শুক্রবার (১২ জুন) ফ্লাইট বিলম্বের কারণে রাত ১০টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নাঈম সিএনজি অটোরিকশায় বাসার উদ্দেশ্যে রওনা হন।  অটোরিকশাটি গভীর রাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে পৌঁছালে পুলিশের একটি দল সিএনজির গতি রোধ করে। এরপর ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি চালকের কাগজপত্র নিয়ে নেন এবং তাকে জোর করে সিএনজি থেকে নামিয়ে মারধর ও হেনস্তা করে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত