Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোল চেকপোস্ট দিয়ে এলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

২৬ বাংলা টিভি   12-Jun-2026   18

Photo

বেনাপোল চেকপোস্ট দিয়ে এলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার


বেনাপোল প্রতিনিধি : 

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে, অচিরে টুরিস্ট ভিসা চালু করা হবে।শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ঢাকায় যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের এই কথা বলেন। 

তিনি বলেন, ভারতে দিল্লিতে বিএসএফ- বিজেবি পর্যায়ের বৈঠকে পুশইনের বিষয়ের সফল আলোচনা হয়েছে। এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না।

তিনি আরও বলেন, ভারতের ১৪০ কোটি জনগণের সাথে বাংলাদেশের ২০ কোটি জনগণকে নিয়ে আগামী প্রজন্ম একসাথে এগিয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত বিশ্বের আইটি সেক্টরের নেতৃত্ব দিবে।  

দীনেশ ত্রিবেদী বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। ১৬০ কোটি মানুষের জন্য যা কিছু মঙ্গলজনক, আমি নিশ্চিত যে   বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং আমরা যা অর্জন করতে যাচ্ছি, তাতে যেন সফল হই।

এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী।

গত ২৪ সালের এপ্রিল মাসে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮ তম হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন। 

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসার সময় তার সাথে তার সহধর্মিনী  মৃণাল ত্রিবেদী এসেছেন। ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বেনাপোল বন্দরের কর্মকর্তারা বেনাপোল ইমিগ্রেশনে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সড়কপথে বেলা ১২:৩০ টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। #


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত