Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কচুরিপানার নিচে থেকে কঙ্কাল উদ্ধার

২৬ বাংলা টিভি   19-Oct-2025   44

Photo

সিরাজগঞ্জে কচুরিপানার নিচে থেকে কঙ্কাল উদ্ধার


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহাল এলাকার এক ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে স্থানীয় কৃষকরা ধানখেতের পাশের ডোবায় কচুরিপানার নিচে কিছু হাড়গোড় দেখতে পান। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।
প্রথমে শুধু দুটি পা-সংবলিত কঙ্কাল উদ্ধার হয়। পরে আরও তল্লাশি চালিয়ে মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পচা সার্টের কলারও পাওয়া গেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে আমরা প্যান্টের ভেতরে দুটি পায়ের কঙ্কাল পাই। পরে আশপাশ তল্লাশি চালিয়ে মাথার খুলি ও শরীরের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। কঙ্কালটি ফরেনসিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে স্থানীয়রা জানায়, কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে ধারণা করা হচ্ছে, এটি গত ৯ অক্টোবর থেকে নিখোঁজ থাকা অটোরিকশাচালক আমিনুল ইসলামের (আবু সাঈদের ছেলে, অলিদহ দক্ষিণপাড়া, সলঙ্গা)। তার মা উদ্ধারকৃত পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেছেন।
ওসি হুমায়ুন কবির আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে আইনগত প্রক্রিয়াও চলছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত