Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে পিছিয়ে পড়া নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে মুরগি ও হাঁসের বাচ্চা বিতরণ

২৬ বাংলা টিভি   11-Jun-2026   20

Photo

ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে পিছিয়ে পড়া নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে মুরগি ও হাঁসের বাচ্চা বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ  শৈলকুপায় পিছিয়ে পড়া নারী-পুরুষদের মাঝে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে মুরগি ও  হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি (দাবি) এ অনুষ্ঠানের আয়োজন করে । 

পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় পিছিয়ে পড়া নারী-পুরুষদের মাঝে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে মুরগি ও  হাঁসের বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি (দাবি)।  বৃহস্পতিবার বিকাল  ৩টায় শৈলকুপা ব্রাক এরিয়া অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা  দেবাশীষ অধিকারী। 

তিনি অংশগ্রহণকারীদের হাঁস পালন পরিচর্যা করে যত্ন নেওয়ার বিষয়ে  বিস্তারিত আলোচনা করেন। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান।

উক্ত কর্মসূচিতে ব্র্যাক এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, এলাকা ব্যবস্থাপক, উপজেলা হিসাব কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকগন সহ সকলে উপস্থিত ছিলেন। 

১১ জন অংশগ্রহণকারীদের প্রত্যেককে ২০ টি করে মোট ১২০ টি মুরগি এবং ১০০ টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। হাঁস ও মুরগির  বাচ্চা পেয়ে উপকারভোগী সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করেন।

বিনামূল্যে মুরগি ও  হাঁসের বাচ্চা পেয়ে   পিছিয়ে পড়া নারী-পুরুষেরা বিজয় খুশি।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত