Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

নারীদের বয়স নিয়ে বৈষম্যের অভিযোগ তাপসীর

২৬ বাংলা টিভি   08-Jun-2026   37

Photo

নারীদের বয়স নিয়ে বৈষম্যের অভিযোগ তাপসীর


বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ইতোমধ্যে অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।   

এবার বলিউডে অভিনেত্রীদের বয়সকে কেন্দ্র করে বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী।  তিনি মনে করেন, বয়সের কারণে নারীরা যে ধরনের বাধার মুখে পড়েন, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে তা খুব একটা দেখা যায় না।     

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন তাপসী। তিনি জানান, অভিনয় জগতে পা রাখার সময় তার বয়স ছিল বিশের কোঠায়।  তবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেতে সময় লেগে আরু তিন থেকে চার বছর।   

শুরুর দিকে তাকে তাকে এতটাই সংগ্রাম করতে হয়েছে যে,  ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি একটু শক্ত করতে ৩০ পার হয়ে গেছে। 

অভিনেত্রীর ভাষ্যমতে, ক্যারিয়ারে অবস্থান তৈরি করার পরও তাকে এমন মন্তব্য শুনতে হয়েছে যে কোনো কোনো চরিত্রের জন্য আরও কম বয়সী অভিনেত্রী প্রয়োজন। অথচ একই ধরনের মাপকাঠি পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে খুব কমই প্রয়োগ করা হয়।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অক্ষয় কুমাররা এখনো ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন।  শুধুমাত্র তাদের নাম দেখেই দর্শক প্রেক্ষাগৃহে যায়, ছবিও হয় সুপারহিট। অথচ নায়িকাদের বেলায় দেখা যায় ভিন্ন চিত্র।  সেখানে সুযোগ পাওয়া কষ্টকর। এবার এই বৈষম্য নিয়েই নিজের ক্ষোভ ঝারলেন তাপসী।         

তাপসী বলেন, দীর্ঘ সময় ধরে এই বৈষম্য ও অবহেলার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। তবে সময়ের সঙ্গে তিনি বিষয়গুলোকে ভিন্নভাবে দেখতে শিখেছেন এবং এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী।

বলিউডে বয়সভিত্তিক এই


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত