Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

২৬ বাংলা টিভি   07-Jun-2026   21

Photo

স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের কার্যক্রমে সভাপতিত্ব করবেন।

রোববার (০৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই মনোনয়ন ঘোষণা করেন।

মনোনীত সদস্যরা হলেন— সেলিমা রহমান, ডা. এম ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।

সংসদের কার্যপ্রণালি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার উপস্থিত না থাকলে এ প্যানেলের সদস্যদের মধ্য থেকে একজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন হিসেবে রোববার শুরু হওয়া এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তিনি অধিবেশন ডাকার নির্দেশ দেন।

সংসদ অধিবেশনে আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।

সরকার আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের প্রস্তুতি নিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে যাচ্ছে।

অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি আগামী বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত