Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২৬ বাংলা টিভি   06-Jun-2026   25

Photo

নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


নড়াইল প্রতিনিধি: 

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর গ্রামে বজ্রপাতে মোঃ টিটুল খাঁন  (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত টিটুল খাঁন শালনগর গ্রামের মৃত মতি খানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে মোঃ টিটুল খান গরুকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে মধুমতীর চরের দিকে যান। কিছুক্ষণ পর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। ধারণা করা হচ্ছে, বজ্রপাত তার খুব কাছেই পড়ে। এতে তার কানের তলা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

বৃষ্টি কমার পর স্থানীয় লোকজন মাঠে গিয়ে তাকে মৃত অবস্থায়  জমির মধ্যে পড়ে থাকতে দেখে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শালনগর গ্রামে  শতশত  মানুষ তাকে একনজর দেখতে ঘটনাস্থলে ছুটে আসে।

গ্রামবাসীরা জানায়, টিটুল খাঁন একজন পরিশ্রমী কৃষক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি তিনি  গরু পালন করতেন। গরুকে পানি খাওয়াতে গিয়েই তার এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। #


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত