সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ কালীগঞ্জে জমি কেনাবেচা কে কেন্দ্র করে দুই জনকে আহত করে ৫ লক্ষ টাকা ছিনতাই করার অভিযোগ
২৬ বাংলা টিভি 06-Jun-2026 24
ঝিনাইদহ কালীগঞ্জে জমি কেনাবেচা কে কেন্দ্র করে দুই জনকে আহত করে ৫ লক্ষ টাকা ছিনতাই করার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে দুলালমুন্দিয়া মাঠের মধ্যে শনিবার বেলা ১১ টার দিকে জমি কেনাবেচা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আনন্দবাগ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম এবং আড়পাড়া গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাসকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ৭-৮ জন ব্যাক্তি বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় আহত সিরাজুল ইসলামের নিকট থেকে বায়না নামা করার জন্য সাথে থাকা প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার সজীব কুমার বসু প্রাথমিক চিকিৎসা প্রদান করে আহত দুইজনকেই ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন। ঘটনায় কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি। তদন্তপূর্বক প্রকৃত ঘটনা জানা এবং দুষ্কৃতিকারীদের ধরতে আমরা চেষ্টা করছি।
সিরাজুল ইসলাম বলেন আমাকে ফাঁকি দিয়ে আঘাত করে টাকা-পয়সা নিয়ে গেছে
এ ব্যাপারে ডাক্তার সজীব কুমার বসু
মেডিকেল অফিসার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন আমরা রোগীকে উন্নত চিকিৎসা দিয়েছি
news@26banglatv.com