Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোল কাগজপুকুর কালো মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক - ২

২৬ বাংলা টিভি   05-Jun-2026   31

Photo

বেনাপোল কাগজপুকুর কালো মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক - ২


বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ 

'দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে' এই ব্যানারে বেনাপোলে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল কর্মী।

শুক্রবার (৫ জুন ) জুমার নামাজ শেষে বেনাপোল বন্দর নগরীর প্রানকেন্দ্র পৌর গেটে তারা এ বিক্ষোভ মিছিলটি বের করেন। এ সময় তাৎক্ষণিকভাবে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর প্রতিরোধে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বেনাপোল কাগজপুকুর এলাকার পৌরগেট থেকে মিছিলটি শুরু হয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তা শেষ হয়ে যায়। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে কথাগুলো উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের কয়েকজনের ছবিও দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বেশিরভাগের মুখে সার্জিক্যাল কালো মাস্ক, কারও মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। চশমা পরে থাকায় তাদের শনাক্ত করাও যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে প্রায় ৫০ জন অংশ নেন। স্লোগান দেওয়ার পর মাত্র ৫ মিনিটের মধ্যে মিছিলটি  শেষ হয়ে যায়।

এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি পাড়া-মহল্লায় ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বেশ তৎপর মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত