Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সীমান্ত হত্যাকাণ্ডের বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী

২৬ বাংলা টিভি   03-Jun-2026   23

Photo

সীমান্ত হত্যাকাণ্ডের বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী


স্টাফ রিপোর্টার।। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কোন নাগরিক অপরাধ করলেও তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার সুযোগ নেই। এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে।

বুধবার (৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত যশোরের বেনাপোল থানার সাদিপুর সীমান্ত এলাকায় রঘুনাথপুর বিওপির নিকট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে পর্যাপ্ত স্কুল, হাসপাতাল, কর্মসংস্থান ও চাকরির সুযোগ নেই। সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বিজিবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশের ১৮ কোটি মানুষ তাদের পাশে রয়েছে। সীমান্তে ভারতীয় নাগরিকরা নানা কার্যক্রম পরিচালনা করতে পারলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে নানা বাধা সৃষ্টি করা হয়, যা গ্রহণযোগ্য নয়।

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএসএফের সমালোচনা করে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে দাবি করতে হবে এবং ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি সীমান্তে পুশ-ইন কার্যক্রমেরও তীব্র বিরোধিতা করেন।

বক্তব্যে তিনি হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে জনগণের সামনে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। পাশাপাশি তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তাও প্রকাশ করা উচিত।

এনসিপির এই নেতা সীমান্ত নিরাপত্তা জোরদারের স্বার্থে বিজিবির সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহেরও দাবি জানান।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত