Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর নেতৃবৃন্দ!

২৬ বাংলা টিভি   19-Oct-2025   88

Photo

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর নেতৃবৃন্দ!


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের সাথে সাক্ষাত করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ এর চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজ এর সম্পাদক খায়রুল আলম রফিক।
তার সঙ্গে শাখা ইউনিট প্রধান রেজাউল করিম রেজা, আইন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আলী আবির, সহকারী পরিচালক আনিসুর রহমান রুবেল, সহকারী পরিচালক (গণমাধ্যম)  আবুল কাশেম ও ময়মনসিংহ জেলা ইউনিট প্রধান আবদুল মান্নান প্রতিনিধি দলে ছিলেন ।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর ৬ সদস্য বিশিষ্ট একটি টিম সাংবাদিক নাদিমের বাড়িতে যান। প্রথমে তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন তারা।
এসময় নেতৃবৃন্দ সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, কন্যা রাব্বিলাতুল জান্নাতের সঙ্গে হত্যা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।
আলোচনাকালে সাংবাদিক নাদিমের পরিবার হত্যা মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে এই মামলা নিয়ে কোন ধরণের টালবাহানা না করে এজাহারভুক্ত আসামীদের বিচার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে আশ^াস প্রদান করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর নেতৃবৃন্দ।
পরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর প্রধান খায়রুল আলম রফিকের নেতৃত্বে প্রতিনিধি দল সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেন এবং তার বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপচারিতা করেন।
এছাড়াও বকশীগঞ্জ উপজেলায় আর কোন সাংবাদিক যেন মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার না হয় সেই বার্তা নিয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এর সাথে আলাপচারিতা করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রতিনিধিরা।
সন্ধ্যায় সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন  নেতৃবৃন্দ।
উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ওই মতবিনিময় সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল আলম রফিক বলেন, গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ব্যক্তির স্বার্থের আঘাত হানলে সাংবাদিকদের ওপর চালানো হয় নির্যাতন, মামলা হামলা।
আজকের পর থেকে আর কোন সাংবাদিক নির্যাতন সহ্য করা হবে না। যে যতবড় প্রভাবশালীই হোক না কেন সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।
আমরা যেভাবে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়েছি। সেভাবেই সাংবাদিক নাদিম হত্যার বিচার আদায় করা হবে।
এসময় সকল সাংবাদিককে সত্যের পক্ষে থেকে কাজ করার আহবান জানান খায়রুল আলম রফিক।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত