Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

হরিণ হত্যা মামলা নিয়ে সিনেমা, আইনি নোটিশ পেল নির্মাতারা

২৬ বাংলা টিভি   02-Jun-2026   63

Photo

হরিণ হত্যা মামলা নিয়ে সিনেমা, আইনি নোটিশ পেল নির্মাতারা


বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা সালমান খানের বিপুল আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘কালা হিরাণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। ইতোমধ্যে সালমান খানের আইনজীবীরা সিনেমার পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন।          

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি ছবিটির প্রচারণা শুরু হওয়ার পর নির্মাতা পক্ষকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সিনেমার মুক্তি সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব ধরনের প্রচারণামূলক তথ্য, ভিডিও বা অডিও সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।     

সালমান খানের আইনজীবীদের অভিযোগ, অভিনেতার নাম, পরিচিতি কিংবা তার ব্যক্তিগত জীবনের ঘটনাবলি ব্যবহারের জন্য নির্মাতারা কোনো ধরনের অনুমতি নেননি। পাশাপাশি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তারা দাবি করেন।     

নোটিশে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে বিনা শর্তে লিখিত ক্ষমা না চাইলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হতে পারে।  

তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন ছবির প্রযোজক অমিত জানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই নোটিশের মাধ্যমে নির্মাতাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি এমন চাপের কাছে হার মানবেন না বলেও জানিয়েছেন।      

এদিকে এ ঘটনায় সালমান খান বা তার আইনি প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৮ সালে একটি নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করলে কয়েকদিন কারাগারেও থাকতে হয়। পরে জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো রাজস্থান হাইকোর্টে বিচারাধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত