Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

মামার বিয়েতে গিয়ে লোহাগড়ার নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার।

২৬ বাংলা টিভি   02-Jun-2026   31

Photo

মামার বিয়েতে গিয়ে লোহাগড়ার নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার।


।।  নড়াইলপ্রতিনিধি।। 

নড়াইলের  লোহাগড়ার দিঘলিয়া পূর্বপাড় সমিতির ঘাট এলাকা থেকে নবগঙ্গা নদীতে নিখোঁজ হওয়া  শিশু সৈয়দ রায়হান(৬) এর  লাশ ৫ ঘন্টা পর উদ্ধার করা  হয়েছে।

 মঙ্গলবার(২জুন) বেলা ১১টার দিকে বড় ভাই সৈয়দ আপন(৮) এর সাথে ওই স্থানে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে  ছোট ভাই  সৈয়দ রায়হান(৬)। এরপর ছোট ভাই নিখোঁজ হয়। 

 বিকাল ৪টার দিকে লোহাগড়া ফায়ার সার্ভিস ও  ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত সৈয়দ রায়হান দিঘলিয়া গ্রামের সৈয়দ জান্নাত আলীর ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সৈয়দ রায়হান ও সৈয়দ আপন দুই ভাই চরদিঘলিয়া এলাকায়  নানা ইউসুফ শেখের বাড়িতে মামার বিয়ের দাওয়াতে যায়। এরপর দুই ভাই গোসল করতে  নবগঙ্গা নদীতে নামে। সাতার না জানায় সৈয়দ রায়হান পানিতে তলিয়ে যায়।  এরপর খবর পেয়ে গ্রামের মানুষ ও  ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে বিকাল ৪টার দিকে সৈয়দ রায়হান এর লাশ উদ্ধার করে।  

তারা দুইভাই চরকোটাকোল নুরানী  মাদ্রাসার ছাত্র ছিলো। দিঘলিয়া ইউপির ২নং ওয়ার্ড  সদস্য  মোঃ জান্নাত মৃধা এবং  লোহাগড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামান  বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত