Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর গলার কাঁটা শৈলকুপায় চরম ভোগান্তিতে ৩ পাড়ার মানুষ, দ্রুত পাকাকরণের দাবি

২৬ বাংলা টিভি   01-Jun-2026   28

Photo

দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর গলার কাঁটা শৈলকুপায় চরম ভোগান্তিতে ৩ পাড়ার মানুষ, দ্রুত পাকাকরণের দাবি


শিপলু জামান, ঝিনাইদহ :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের অচিন্ত্যপুর লস্কারপাড়া (পশ্চিম পাড়া) মসজিদ থেকে গ্রামের মাঝখান দিয়ে বটতলা পর্যন্ত বিস্তৃত দেড় কিলোমিটার কাঁচা রাস্তাটি এখন স্থানীয় এলাকাবাসীর চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা এই জনবহুল রাস্তাটি বর্তমানে এলাকাবাসীর "গলার কাঁটা"য় পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার আশপাশেই রয়েছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন তিনটি পাড়ার প্রায় তিন শতাধিক মানুষ এবং স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা এই রাস্তাটি ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি কাঁচা হওয়ায় বছরের প্রায় বারো মাসই এখানে কাদা-পানি জমে থাকে। বর্ষা মৌসুমে তো বটেই, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাদার কারণে এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে কোনো জরুরি রোগী হাসপাতালে নেওয়া, বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের যাত্রী আসা-যাওয়া কিংবা মোটরসাইকেল নিয়ে বাড়িতে প্রবেশ করাও চরম কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে চলাচলের ক্ষেত্রে স্থানীয় পরিবারগুলোকে প্রতিনিয়ত চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হচ্ছে।

স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, "ডিজিটাল ও আধুনিকায়নের এই যুগেও আমাদের মাত্র দেড় কিলোমিটার রাস্তার জন্য চরম অবহেলা সহ্য করতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই পায়ে হেঁটে যাওয়ার উপায় থাকে না। আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃঢ় দৃষ্টি আকর্ষণ করছি এবং রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।"

এলাকাবাসীর দাবি, তিন পাড়ার মানুষের দীর্ঘদিনের এই কষ্ট লাঘবে এবং কোমলমতি শিক্ষার্থীদের নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেন অতি দ্রুত রাস্তাটি পরিদর্শনের মাধ্যমে পাকা রাস্তা হিসেবে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত