Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল জেলা বনিক সমিতির সভাপতি ফসিয়ার সম্পাদক জাকির নির্বাচিত

২৬ বাংলা টিভি   18-Oct-2025   40

Photo

নড়াইল জেলা বনিক সমিতির সভাপতি ফসিয়ার সম্পাদক জাকির নির্বাচিত


নড়াইল প্রতিনিধিঃ 

নড়াইল জেলা শিল্প ও  বনিক সমিতির সভাপতি পদে খন্দকার ফসিয়ার রহমান ও সাধারন সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। শনিবার(১৮অক্টোবর) দুপুরে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক সাধারন সভায় সদস্যরা কন্ঠভোটে এই দুইজনকে নির্বাচিত করেন। সকালে শুরু হওয়া সাধারন সভায় বক্তব্য রাখেন বনিক সমিতির সভাপতি আলহাজ্জ দেলোয়ার হোসেন,সহ সভাপতি অশোক কুমার কুন্ডু,সাধারন সম্পাদক মো,জাকির হোসেন প্রমুখ। পরে সাধারন সদস্যরা সাধারন ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের পক্ষে মত দেন। পরে কন্ঠভোটে দুই নেতা নির্বাচিত হন।

বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি  খন্দকার ফসিয়ার রহমান বলেন, জেলার অর্থনৈতিক সমৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে এই কমিটি কাজ করবে।   ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সদস্যদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। 

এতে করে দীর্ঘদিন ধরে নড়াইল বনিক সমিতির অচলাবস্থা নিরসন হলো বলে নেতৃবৃন্দ মনে করেন।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত