Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

নামাজ পড়লেই মিলবে বাইসাইকেল! যুবসমাজকে মসজিদমুখী করতে ঝিনাইদহে অনন্য দৃষ্টান্ত

২৬ বাংলা টিভি   29-May-2026   27

Photo

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তরুণ ও যুবসমাজকে মসজিদমুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একাধারে ৬০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় স্থানীয় ১৩ জন যুবককে পুরস্কৃত করেছে একটি সামাজিক সংগঠন।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবসমাজকে ইসলামের মৌলিক বিধান পালনে উৎসাহিত করতে এবং নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে উপজেলার হরিন্দিয়া গ্রামের ‘মাদ্রাসা পড়া যুব উন্নয়ন সংঘ’ এই প্রতিযোগিতার ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, টানা দুই মাস স্থানীয় যুবকদের মধ্যে জামাতে নামাজ আদায়ের এক উৎসবমুখর প্রতিযোগিতা শুরু হয়।

দীর্ঘ ৬০ দিন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের শর্ত সফলভাবে পূরণ করে পরিশেষে ১৩ জন যুবক এই পুরস্কারের জন্য মনোনীত হন।

আজ শুক্রবার (২৯ মে) বিকেলে হরিন্দিয়া মাদ্রাসা মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিন যুবক—আলিফ, আব্দুল্লাহ ও আমির হামজাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় তিনটি আকর্ষণীয় বাইসাইকেল। এছাড়া সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করা বাকি ১০ জনকে পবিত্র কুরআন ও বিভিন্ন শিক্ষণীয় ইসলামী বই উপহার দেওয়া হয়।

মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন বাবু, দেলোয়ার হোসেন সাইদী, আ. মালেক, আ. মজিদ মিয়া, সোহাগ আহমেদ, হাবিবুর রহমান, সবুজ হোসেন, আবুল কালাম ও হারুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনায় এই আয়োজন অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এলাকার অন্যান্য গ্রামেও তরুণদের কল্যাণে এমন উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত