Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

জে লাইন পরিবহনের বাসে অচেতন করে ১০ লাখ টাকা লুট, কোটচাঁদপুরে বাস আটক করেছে বিক্ষুব্ধ জনতা।

২৬ বাংলা টিভি   27-May-2026   33

Photo

জে লাইন পরিবহনের বাসে অচেতন করে ১০ লাখ টাকা লুট, কোটচাঁদপুরে বাস আটক করেছে বিক্ষুব্ধ জনতা।


​নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ: 

​রাজধানীর গাবতলী থেকে কোটচাঁদপুর ফেরার পথে ‘জে লাইন’ পরিবহনের একটি বাসে ভয়াবহ অজ্ঞানপার্টির কবলে পড়েছেন দুই গরু ব্যবসায়ী। যাত্রীবাহী ওই বাসের ভেতর কৌশলে দুজনকে অচেতন করে তাদের কাছে থাকা ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বর্তমানে ভুক্তভোগী দুই ব্যবসায়ী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ​ভুক্তভোগীরা হলেন কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি সমাজকল্যাণ বাজার পাড়ার গরুর ব্যাপারী মো. অতুল হোসেন (পিতা: আবুবকর) ও তার সহযোগী সবুজ।

​ঘটনার বিবরণে জানা যায়, গাবতলী থেকে গরু বিক্রি শেষে বিপুল পরিমাণ টাকা নিয়ে অতুল হোসেন ও তার সহযোগী সবুজ কোটচাঁদপুরের উদ্দেশ্যে ‘জে লাইন’ পরিবহনের বাসে ওঠেন। যাত্রাপথে বাসের ভেতর থাকা দুর্বৃত্তরা সুকৌশলে তাদের অচেতন করে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির ১০ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।

​আজ বুধবার বেলা ১টার দিকে বাসটি কোটচাঁদপুর মেইন স্ট্যান্ডে পৌঁছালে স্থানীয় জনতা বিষয়টি টের পায়। ক্ষুব্ধ জনতা দ্রুত ‘জে লাইন’ পরিবহনটি আটক করে ঘিরে ফেলে। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং বাসটিকে থানা হেফাজতে নেওয়ার প্রস্তুতি চলছে।

​এ বিষয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক 'রা জানান, হালকা জ্ঞান অবস্থায় দুই ব্যবসায়ীকে নিয়ে আসা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।

​এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবহন বাসে এ ধরনের জঘন্য অপরাধের ঘটনায় জনমনে আতঙ্কের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি পুনরায় সামনে চলে এসেছে।

​পুলিশ প্রশাসন জানিয়েছে, ভুক্তভোগীদের জ্ঞান ফিরলে এবং অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত