Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা টাঙ্গাইল

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু

২৬ বাংলা টিভি   25-May-2026   44

Photo

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৭জন। ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নওগাঁর মান্দাতে, তারা সবাই শ্রমিক। কম ভাড়ায় পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছিলেন তার। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

৩০ জন যাত্রী নিয়ে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। এসময় ঘুমে আছন্ন ছিলো চালক। ভোর সাড়ে ৪ টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন। গুরুতর আহত হন ৭ জন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতদের সবাই নিম্নআয়ের মানুষ। তারা ঈদ উপলক্ষে কম ভাড়ায় ট্রাকবোঝাই রডের ওপর বসে গন্তব্যে যাচ্ছিলেন। ট্রাক উল্টে যাওয়ার পর তারা রডের নিচে চাপা পড়ে মারা যান। 

পুলিশ বলছে, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত