Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ আটক ২

২৬ বাংলা টিভি   22-May-2026   35

Photo

মহেশপুরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ আটক ২


ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। (২২ মে ২০২৬ ইং ) ভোর ৫টা ৪৫ মিনিটে র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প (সিপিসি-২) এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসময় আসামিদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৩) এবং একই উপজেলার বেতবেড়ী গ্রামের হায়দার আলীর ছেলে মহাসিন আলী (৩২)।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মহেশপুর থানাধীন সামান্তা গ্রামে আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে পাকা সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে তল্লাশিকালে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মাঝখানে রাখা দুটি সন্দেহভাজন বস্তা দেখতে পায় র‍্যাব সদস্যরা। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে বস্তা দুটি খুলে তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল স্কাফ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত