Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

পুলিশ দেখেই দৌড় ! লুটকরা গরু-ছাগল ও পিকআপ ভ্যান ফেলে পালালো চোর

২৬ বাংলা টিভি   22-May-2026   38

Photo

পুলিশ দেখেই দৌড় ! লুটকরা গরু-ছাগল ও পিকআপ ভ্যান ফেলে পালালো চোর


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের টহল টিমের উপস্থিতি টের পেয়েই লুট করা গরু-ছাগল ও পিকআপ ভ্যান ফেলে পালিয়ে গেছে চোরের একটি দল। পরে ঘটনাস্থল থেকে তিনটি চোরাই গরু, একটি ছাগল এবং ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে ওই এলাকায় টহল দিচ্ছিল রায়গঞ্জ থানা পুলিশের একটি দল। টহল টিমটি ষোলমাইল এলাকায় পৌঁছালে পুলিশের গাড়ি দেখতে পেয়ে চোরচক্র দ্রুত পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ভ্যানটি তল্লাশি করে গরু-ছাগল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, উদ্ধার হওয়া পশুগুলোর প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত চোরচক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত