Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুমেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি দুটি ওটি এখনো বন্ধ, একটি চালু, থানায় জিডি

২৬ বাংলা টিভি   21-May-2026   32

Photo

খুমেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে ৫ সদস্যের কমিটি দুটি ওটি এখনো বন্ধ, একটি চালু, থানায় জিডি


খুলনা প্রতিনিধি:

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বুধবার রাতেই এ কমিটি গঠন করা হয় এবং বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসপাতালের দুটি অপারেশন থিয়েটার (ওটি) এখনো বন্ধ রয়েছে। তবে সংস্কার কাজ শেষে বৃহস্পতিবার একটি সাধারণ ওটি চালু করা হয়েছে এবং সেখানে অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম জানান, ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহযোগী অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) ডা. দিলিপ কুমার কুন্ডুকে এবং সদস্য সচিব করা হয়েছে তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামানকে।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. জ্যোতির্ময় সাহা, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবিব এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি এস এম মেহেদী।

পরিচালক আরও জানান, তদন্ত কমিটি বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. হোসেন আলী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইমার্জেন্সি ওটি ও চক্ষু ওটি এখনো বন্ধ রয়েছে। সংস্কার কাজ শেষে দ্রুত সেগুলো চালু করা হবে। তবে সাধারণ ওটিটি মেরামত করে বৃহস্পতিবার অপারেশন উপযোগী করা হয়েছে এবং সেখানে নিয়মিত অস্ত্রোপচার শুরু হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ও বিভিন্ন ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে বন্ধ থাকা প্যাথলজি ও রেডিওলজি বিভাগও চার ঘণ্টা পর স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।

উল্লেখ্য, বুধবার ভোর ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ইমার্জেন্সি অপারেশন থিয়েটার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে অন্তত পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে হাসপাতালের দুই নার্স বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আইসিইউ থেকে সরানোর সময় নাসরিন নাহার নামে এক রোগীর মৃত্যু হয়।

আহতরা হলেন— হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, দীপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত