Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কাজ বন্ধে ক্ষতিপূরণ দাবি-খুলনায় তৃতীয় দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ

২৬ বাংলা টিভি   21-May-2026   38

Photo

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কাজ বন্ধে ক্ষতিপূরণ দাবি-খুলনায় তৃতীয় দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ


খুলনা প্রতিনিধি:

শর্তহীনভাবে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রপ্তানি বন্ধ হওয়ায় কাজ বন্ধে ক্ষতিপূরণের দাবিতে দৌলতপুর জুটপ্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকেরা তৃতীয় দিনের মতো আজ রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আন্দোলনের সমর্থনে বিপুল সংখ্যক মহিলাও রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা খুলনা যশোর মহাসড়কের রেলিগেট থেকে দৌলতপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। সড়কে কাঠের গুড়ি এবং বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সড়কের দু’পাশে আটকে পড়ে যানবাহনের চালক এবং পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত বছরের ৮ সেপ্টেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় কাঁচা পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রদান করে। সেই থেকে বিদেশে পাট রপ্তানি বন্ধ রয়েছে। এ কারণে খুলনা এবং নারায়ণগঞ্জের লক্ষাধিক প্রেস এবং বেলিং শ্রমিক বেকার হয়ে পড়েছে। কাজ বন্ধ থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে দারুন অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছি।

তারা বলেন, খুলনার দৌলতপুর হচ্ছে পাট রপ্তানিকারক জোন। এই এলাকায় উল্লেখযোগ্য শ্রমিকের বাসস্থান। পাট ও বস্ত্র মন্ত্রণালয় গত ১৭ মে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানিয়ে দেয়ায় কাঁচা পাট বিদেশে রপ্তানি দেওয়া সম্ভব নয়। এরই প্রতিবাদে আমরা দৌলতপুর জুট প্রেস ও বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা দাবি আদায়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত