Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   20-May-2026   26

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস কক্ষে সভাতে উপস্থিত ছিলেন হাসপাতাল  ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার দাসের সভাপতিত্বে সভাতে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা ওলিউর রহমান। 
সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার হাসপাতালের বর্তমান চিত্র তুলে ধরে জানান, ১৯৬৭ সালে নির্মিত হাসপাতালের পুরাতন ভবনটি সংস্কার প্রয়োজন। নিরাপত্তা প্রহরী ও অ্যাম্বুলেন্স ড্রাইভার নেই। পর্যাপ্ত ডাক্তার, অফিস স্টাফ ও নার্স সহ নানা খাতেও জনবল সংকট রয়েছে। এছাড়াও হাসপাতালের উন্নয়ন তহবিল ফান্ডে জমাকৃত  অর্থ  ব্যবহার ও  প্রেষনে বাইরে কর্মরত ডাক্তার ও নার্সদের হাসপাতালে  ফেরাতে করণীয় প্রসঙ্গ তুলে ধরা হয়। সেই সাথেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসাবে এ হাসপাতালটি ১০০ শষ্যায় উন্নিত করা একান্ত প্রয়োজন।
এরপর সভাতে ব্যাপক আলোচনান্তে এমপি সহ উপস্থিত সদস্যবৃন্দ হাসপাতালে সকল সমস্যাদি ও সংকট নিরসনে সহযোগিতা করার আশ্বাস দেন। এবং উন্নয়ন ফান্ডের টাকায় হাসপাতালের উন্নয়নমূলক কাজ করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমারের সঞ্চালনায় সভাতে অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক জামির হোসেন, শাহাজান আলী সাজু, হাসপাতাল কর্মরত অন্নান্য ডাক্তার ও অফিস কর্মকর্তা মাইনুর হোসেন প্রমুখ। সভাতে হাসপাতালের জানালা সংস্কার উন্নয়নে তিন সদস্য বিশিষ্ট্ এক কমিটি গঠন করা হয়। 
 


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত