Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

রোগীদের খাবারের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন মন্ত্রী

২৬ বাংলা টিভি   20-May-2026   38

Photo

রোগীদের খাবারের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন মন্ত্রী


খুলনা প্রতিনিধি:

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ রোগীদের জন্য নিম্নমানের খাবার, রেবিস ভ্যাকসিন সংকটসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের রান্না করা তরকারি মুখে নিয়েই ফেলে দেন তিনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেন।

বুধবার (২০ মে) সকালে আকস্মিকভাবে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসক হুরে জান্নাত।

পরিদর্শনের শুরুতেই হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা কুমড়োর তরকারি পরীক্ষা করেন মন্ত্রী। তরকারি মুখে দিয়েই তিনি অসন্তোষ প্রকাশ করে তা ফেলে দেন। পরে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে উদ্দেশ করে তিনি বলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” এসময় রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

পরে মন্ত্রী হাসপাতালের রেবিস ভ্যাকসিন কর্নার পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে। বিষয়টি শুনে মন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহি চান।

মন্ত্রী জানতে চান কেন ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে। জবাবে হাসপাতাল তত্ত্বাবধায়ক সরবরাহ সংকটের কথা উল্লেখ করলেও ঘটনাস্থল থেকেই ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সংগ্রহে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই সহ্য করা হবে না।”

পরিদর্শনের পুরো সময়জুড়ে হাসপাতালের নানা সমস্যা, রোগীদের দুর্ভোগ ও সেবার নিম্নমান দেখে স্বাস্থ্যখাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত