Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

২৬ বাংলা টিভি   20-May-2026   38

Photo

নড়াইলে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন


নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ উদ্বোধন করা হয়েছে।
আজ ২০ মে (বুধবার) সকাল সাড়ে ১১ টায় নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ উদ্বোধন করা  হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস।
জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সর্বস্তরের মানুষের মাঝে অগ্নিপ্রতিরোধ ও দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়।
নড়াইল ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট (অ্যাডজুট্যান্ট), নড়াইল ফায়ার স্টেশনের অফিসার শেখ দেলোয়ার হোসেন এবং স্টেশন লিডার শামসুজ্জামানসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে সর্বসাধারণের মাঝে অগ্নিকাণ্ড রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, শহরজুড়ে ব্যাপক মাইকিং ও প্রচার-প্রচারণা এবং বিশেষ মহড়া। এর মাধ্যমে অগ্নিদুর্ঘটনা ও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত