Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে মাদক সেবনের দায়ে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

২৬ বাংলা টিভি   17-May-2026   25

Photo

মহেশপুরে মাদক সেবনের দায়ে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড


(ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের চারাপোলপাড়া এলাকায় মাদকদ্রব্য সেবনের অপরাধে বিপ্লব হোসেন নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পরিচালিত এ অভিযানে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত