Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খালিশপুর থানার অভিযানে চুরি মামলার দুই আসামি গ্রেফতার

২৬ বাংলা টিভি   17-May-2026   26

Photo

খালিশপুর থানার অভিযানে চুরি মামলার দুই আসামি গ্রেফতার


খুলনা প্রতিনিধি:

 কেএমপি’র খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ ও তিন কয়েল তার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার একটি চৌকস টিম ঢাকা মহানগরীর রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালায়। অভিযানে কেএমপি খালিশপুর থানার মামলা নং-০২(০৫)২৬, ধারা-৩৮০ পেনাল কোডের ঘটনায় জড়িত মোঃ সাহাবুদ্দিন (২২) ও মোঃ রিফাত হোসেন সায়েম (২১) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বড় রঘুনাথপুর এলাকার বাসিন্দা এবং ঢাকার বনশ্রী এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

চুরি হওয়া একটি ল্যাপটপ ও তিন কয়েল তার উদ্ধার

পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রীর গ্রিন অ্যাপার্টমেন্টের একটি মেস থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ ও তিন কয়েল তার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত