সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার
টেকনাফে পুলিশ পরিচয়ে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ
২৬ বাংলা টিভি 16-May-2026 38
টেকনাফে পুলিশ পরিচয়ে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার ঝর্ণাপাড়ায় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে।
শনিবার (১৬ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে সাইক্লোন সেন্টারের পাশের নিজ বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
অপহৃত হোছেন আলী নোয়াখালীপাড়া এলাকার মৃত রহমান আলীর ছেলে।
হোছেন আলীর ভাই আবদুর রহমান জুয়েল জানান, গভীর রাতে কয়েক ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে। পরে তাঁর বড় ভাই হোছেন আলী ঘর থেকে বের হলে অস্ত্রের মুখে জোরপূর্বক তাঁকে তুলে পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
টেকনাফ বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।
news@26banglatv.com