Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য অধ্যাপক আলী আজম: ভোক্তা অধিকারের অভিযান

২৬ বাংলা টিভি   16-May-2026   24

Photo

ঝিনাইদহে বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য অধ্যাপক আলী আজম: ভোক্তা অধিকারের অভিযান


স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ঝিনাইদহে বাজার মনিটরিং করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মো: আবু বকর। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের ব্যস্ততম ‘নতুন হাটখোলা’ বাজারে তিনি এই পরিদর্শন করেন।

সংসদ সদস্যের এই বাজার পরিদর্শনকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

বাজার পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মো: আবু বকর সাংবাদিকদের বলেন, "সাধারণ মানুষের সীমাবদ্ধতা ও কষ্টের কথা বিবেচনা করেই আজ আমি সরাসরি বাজার পরিস্থিতি দেখতে এসেছি। যদিও বাজার মনিটরিংয়ের মূল দায়িত্ব ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, তবুও জন প্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখের সাথী হওয়া আমার নৈতিক দায়িত্ব।"

তিনি আরও বলেন, "অযৌক্তিক ও অন্যায্য উপায়ে কেউ যেন পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি ক্রেতা ও সাধারণ ভোক্তাদেরও নিজেদের অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।"

অভিযান চলাকালে বাজারে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, শহর জামায়াতের আমীর ইসমাইল হোসেনসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বাজার স্থিতিশীল রাখতে এবং সিন্ডিকেট রোধে এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে। জনস্বার্থে সংসদ সদস্যের এই সরাসরি বাজার পরিদর্শন সাধারণ ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত