Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার কেরু এ্যান্ড কোম্পানীর ঘোলদাড়ী কৃষি খামার ইনচার্জের চুরি হওয়া মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   15-May-2026   49

Photo

চুয়াডাঙ্গার কেরু এ্যান্ড কোম্পানীর ঘোলদাড়ী কৃষি খামার ইনচার্জের চুরি হওয়া মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 চুয়াডাঙ্গার কেরু এ্যান্ড কোম্পানীর ঘোলদাড়ী কৃষি খামার ইনচার্জ অনন্ত কুমার রায়ের চুরি হওয়া মোটরসাইকেলসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মে) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কেরু এ্যান্ড কোম্পানীর আলমডাঙ্গার উপজেলার ঘোলদাড়ী কৃষি খামার ইনচার্জ বগুড়ার গাবতলী উপজেলার স্বর্গীয় বিমল চন্দ্র রায়ের ছেলে অনন্ত কুমার রায় (৪৬) গত বুধবার (১৩ মে) বেলা পৌনে ১১টার সময় তার নিজ নামের কালো রঙের টিভিএস-৪ভি মডেলের মোটরসাইকেলটি আইলহাঁস ইউনিয়নের হোসেনপুর গ্রামের মাঠে কেরু এন্ড কোম্পানীর ‘এ’ ব্লক সংলগ্ন পাঁকা রাস্তার পাশে রেখে খামার পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বেলা পৌনে ১২টার সময় তিনি ফিরে এসে দেখতে পান যে, তার মোটরসাইকেলটি সেখানে নেই। পরবর্তীতে তিনি জানতে পারেন যে, অজ্ঞাতনামা চোরচক্র ঘটনাস্থল হতে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনার প্রেক্ষিতে তিনি আলমডাঙ্গা থানায় গত বৃহস্পতিবার (১৪ মে) একটি মামলা করেন। ৩৭৯ পেনাল কোড ধারায় মামলা রুজু হয়,মামলা নম্বরঃ ২১।
মামলার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, আলমডাঙ্গা থানার এসআই প্রদীপ বিশ্বাসসহ একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে হৃদয় রহমান (২১) ও মফিজুর রহমানের ছেলে হৃদয় হোসেনকে (২৩) প্রেপ্তার করে তাদের হেফাজতে থাকা চুরি করা মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত