Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   17-Oct-2025   45

Photo

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের বাদশা সেখের ছেলে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদুল দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে চলাচলের পথে অশালীন ভঙ্গিতে উত্যক্ত করে আসছিল। গত ১ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে নারীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী নারী ঘটনাটি তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল অপরাধের কথা স্বীকার করেছে। তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত