Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সাবেক এমপি আনার হত্যাকান্ডের দুই বছর পূর্ণ পরিবার এখনো পায়নি মরদেহ বা খন্ডাংশ। হয়নি জানাজা নামাজ

২৬ বাংলা টিভি   12-May-2026   71

Photo

সাবেক এমপি আনার হত্যাকান্ডের দুই বছর পূর্ণ পরিবার এখনো পায়নি মরদেহ বা খন্ডাংশ। হয়নি জানাজা নামাজ


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামীলীগের তিন বারের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোজ বা হত্যাকান্ড ঘটনার আজ দুই বছর প‚র্ণ হলো। গত ২০২৪ সালের ১২ই মে তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার নিউটাউনে একটি ফ্লাটে হত্যার শিকার হন বলে বিভিন্ন গনমাধ্যমে প্রচার হয়। তবে, আলোচিত ওই খুন বা নিখোজের আজো কোন সঠিক হদিস মেলেনি। ওই সময়ে তাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের একাধিক গনমাধ্যমে প্রচার হয় একটি চক্র তাকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে খন্ড খন্ড করে ফেলে দিয়েছে। এরপর বাংলাদেশের ডিবি পুলিশ খুনের রহস্য উন্মোচনে ভারতে তদন্তে গিয়ে এমপি আনারের মরদেহের কাটা টুকরা অংশ উদ্ধারের কথা জানায়। অপরদিকে ভারতের পুলিশ এমপি আনার হত্যা সন্দেহে বাংলাদেশের সন্ত্রাসী কসাই জেহাদ সহ ৩ জনকে আটক করে। পরে তাদের স্বিকারোক্তিতেই ভারতের পুলিশ এক অভিযান চালিয়ে কলকাতার অদুরে একটি পুকুর থেকে কয়েক টুকরা হাড় খন্ড উদ্ধার করে। যা ফরেনসিক পরিক্ষার মাধ্যমে চুড়ান্ত রিপোর্ট দেবার কথা। কিন্তু অদ্যাবধি দুই বছর পেরোলেও সাবেক এমপি আনারের পরিবার ওই রিপোট বা মরদেহের কোন টুকরা অংশ আজো হাতে পায়নি। যে কারনে মরহুম এমপি আনারের জানাজা নামাজ বা দাফন কার্ষ্যক্রমও সম্পন্ন করতে পারেনি পরিবারটি।

এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানায়, ভারতে চিকিৎসা নিতে গিয়ে তার পিতার 
নৃশংশতম হত্যাকান্ডের কথা বিভিন্ন গনমাধমের মাধ্যমে জেনেছে। ডরিন ক্ষোভের সাথেই বলেন, একজন এমপি হত্যাকান্ড মামলার মুল আসামী সাইদুল করিম মিন্টুনহ অন্নান্যরা কিভাবে জামিন পায়। এখন আমি আমার পিতা হত্যার বিচার পাবো তো ? ডরিন বর্তমান তার বাবার খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি হোক এটা সরকারের কাছে দাবী জানান।

ডরিন আরো জানায়, তার পিতার দেহের খন্ডাংশ উদ্ধারের পর ভারতের প্রসাশনের ডাকে ফরেনসিক রিপোটের জন্য নমুনা দিয়ে এসেছেন। কিন্তু, দুই বছর পার হল এখনো তারা কোন চুড়ান্ত রিপোট দেয়নি। বাবার মরদেহের খন্ডাংশও পায়নি। যে কারনে ইসলামী শরিয়হ মোতাবেক আজো তার বাবার জানাজা নামাজ ও দাফন কার্ষক্রম সম্পন্ন করতে পারেনি। এছাড়াও বাবার মৃত্যু সার্টিটিফিকেট না পাওয়াতেও পরিবারের বিভিন্ন কাজ সম্পন্নে সমস্যা হচ্ছে।
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত