Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে গৃহবধূকে কোপানো মামলায় গ্রেফতার - ১

২৬ বাংলা টিভি   12-May-2026   55

Photo

কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে গৃহবধূকে কোপানো মামলায় গ্রেফতার - ১


হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার চাপালী গ্রামের আদর্শ পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে লিমা বেগম নামের এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটে। তিনি  মিরাজ হোসেনের স্ত্রী। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান আসামি চাপালী গ্রামের খলিল শেখের ছেলে পিন্টু শেখকে কালীগঞ্জ থানা পুলিশ ১২ মে সকালে গ্রেফতার করে। 
আহত গৃহবধূ তার নিজ বাড়িতে এ হামলার শিকার হন। এ ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ লিমা বেগম কালীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে  চাপালী গ্রামের পিন্টু শেখ, আতিয়ার শেখ, ইউনুস শেখ ও কুদ্দুস শেখ ৫ মে বেলা বারোটায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিমা বেগমের বাড়ি প্রবেশ করে ধারালো অস্ত্রের আঘাতে তাকে রক্তাক্ত যখম করে । ভুক্তভোগী লিমা বেগম জানান, পিন্টুরা দলবলে আমার বাড়ি এসে দা দিয়ে আমার মাথায় কোপ মারে, মাথা ও মাথার নিচেয় দুই জায়গায় গুরুতর জখম হয় আমার।আমাকে মুমূর্ষ অবস্থায়  হাসপাতলে নিলে মাথায় ১২ টি সেলাই দেওয়া লাগে। আমি এখনো অসুস্থ।পিন্টু স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করে। অভিযুক্ত আতিয়ার শেখ ও ইউনুস শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গৃহবধূ হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ওই মামলায় ইতিমধ্যে প্রধান আসামিকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাকিরাও গ্রেফতার হয়ে যাবে। 


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত