Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ঘরে ঢুকে স্বামীকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

২৬ বাংলা টিভি   11-May-2026   49

Photo

সিরাজগঞ্জের ঘরে ঢুকে স্বামীকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব শত্রুতার জেরে সোবহান প্রামানিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন-এর দত্তপাড়া এলংজানি গ্রামে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবহান প্রামানিকের বাড়িতে সিঁধ কেটে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। পরে তারা সোবহান প্রামানিককে এলোপাতাড়িভাবে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় পাশে থাকা তার স্ত্রী শেফালী খাতুনকে কুপিয়ে আহত করা হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
স্থানীয়দের অভিযোগ, একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত