Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

১২বছরের শিশু ধর্ষণে অন্ত:স্বত্বা মামলায় সেই মাদ্রাসা শিক্ষক ৩দিনের রিমান্ডে

২৬ বাংলা টিভি   08-May-2026   45

Photo

১২বছরের শিশু ধর্ষণে অন্ত:স্বত্বা মামলায় সেই মাদ্রাসা শিক্ষক ৩দিনের রিমান্ডে


নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১২বছরের এক শিক্ষার্থী ৬মাসের অন্তঃসত্ত্বা মামলার ওই মাদ্রাসা শিক্ষককে ৩দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার নেত্রকোর মদন আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল হাকিম মোহসিনা ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্যে  তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার শেষ রাতে ময়মনসিংহের গৌরীপুর থেকে শিক্ষক সাগরকে ময়মনসিংহ  র্যাব-১৪ গ্রেপ্তার করার পর বুধবার বিকালে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আমান উল্লাহ উপজেলার হযরত  ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার  শিক্ষক।

আদালতের জিআরও সোহরাওয়ার্দী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামী সাগরকে জিজ্ঞাসাবাদের জন্যে ৭দিনের রিমান্ড চান। পরে শুনানী শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ, গত ২৩ এপ্রিল থানায় সাগর ও তার ভাই মামুন মিয়াকে আসামী করে  মামলা করেন, ওই ভুক্তভোগী শিক্ষার্থীর মা।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত