Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবের আমেজে শুরু রবীন্দ্র জন্মোৎসব

২৬ বাংলা টিভি   08-May-2026   32

Photo

সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবের আমেজে শুরু রবীন্দ্র জন্মোৎসব


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য রবীন্দ্র জন্মোৎসব। শুক্রবার সকালে শাহজাদপুরের ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, রবীন্দ্র সংস্কৃতি বাঙালির ঐতিহ্য ও চেতনার অবিচ্ছেদ্য অংশ।
উৎসবকে ঘিরে সকাল থেকেই মুখর হয়ে ওঠে পুরো কাছারি বাড়ি এলাকা। রবীন্দ্র ভক্ত, দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে শাহজাদপুর। তিন দিনব্যাপী আয়োজনে থাকছে রবীন্দ্র সংগীত, নৃত্য, গীতি নাট্য, নাটক, আবৃত্তি ও আলোচনা সভাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি বসেছে জমজমাট রবীন্দ্র মেলা, যেখানে স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রবীন্দ্র শিল্পীরাও অংশ নিচ্ছেন এই উৎসবে।
দর্শনার্থীরা জানান, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও সংস্কৃতিকে আরও গভীরভাবে তুলে ধরতে এ ধরনের আয়োজনের সময়সীমা আরও বাড়ানো প্রয়োজন। উৎসবে আগত অনেকেই মনে করছেন, রবীন্দ্রচর্চার এই পরিবেশ তরুণদের সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলবে।
উল্লেখ্য, ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত শাহজাদপুরে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেছিলেন ‘সোনার তরী’, ‘চৈতালী’, ‘ছুটি’, ‘পোস্টমাস্টার’সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম। তার স্মৃতিবিজড়িত এই কাছারি বাড়ি আজও বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত