Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ঈদের আগে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে

২৬ বাংলা টিভি   08-May-2026   21

Photo

ঈদের আগে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে


নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল আজহার আগপর্যন্ত সারা দেশে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে। আগামী ১২ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতি ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে ঈদুল আজহার আগপর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টায় পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার জন্য আবেদন জানায়।

এ প্রেক্ষিতে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে অবহিত করেন যে আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে দোকান ও বিপণিবিতানে কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত