Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

২৬ বাংলা টিভি   08-May-2026   28

Photo

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত


ঝিনাইদহ প্রতিনিধি:

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ' এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 

এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের 

আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স।দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু বকর সিদ্দিকী। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান এর  সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  ও পৌর প্রশাসক রবীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুসফিকুর রহমান এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল  ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, 

ঝিনাইদহ  জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীর এবং সদস্য সচিব কামরুজ্জামান লিটন,ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোল্লা রাজা, সদর উপজেলা জাসসাস এর আহবায়ক শহিদুজ্জামান সাঈদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। 

অনুষ্ঠানের সার্বিক  ব্যবস্থাপনায়  ছিলেন  জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত