Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

পটুয়াখালী, রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   06-May-2026   47

Photo

পটুয়াখালী, রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে রিফাত গাজী (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চর মার্গারেট এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয় ভাবে জানা যায়, সকালে শাজাহান শিকদার নামে এক ব্যক্তি গরু নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বলেন  বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি একটি গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। তাদের দাবি, মৃতের মুখেও কাপড় পেঁচানো ছিল এবং ঘটনাস্থল থেকে একটি প্যান্ট উদ্ধার করা হয়েছে।

নিহত রিফাত গাজী চর মার্গারেট গ্রামের লিটন গাজীর ছেলে। সে একই এলাকায় নানার বাড়িতে থাকত বলে জানা গেছে। তার নানার নাম হোসেন মাল। পাশের বাড়ির সিদ্দিক হাওলাদারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও।

এ বিষয়ে রাঙ্গাবালী চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত